জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জন্য নানাভাবে প্রাসঙ্গিক, বিশ্ববাসীর জন্যও। মানবতার ক্রান্তিলগ্নে নজরুল নানাভাবে ফিরে ফিরে আসেন। নজরুলপাঠ ব্যাপক ও বিস্তৃত। তাঁকে পরিপূর্ণভাবে আবিষ্কার করা কেবল দুরুহই নয়, বরং অসম্ভবও। এই গ্রন্থের নজরুল বিষয়ক পাঁচটি প্রবন্ধে নজরুলকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে কিছুটা পাঠ করার চেষ্টা করা হয়েছে।