স্বাধীনতার অব্যবহিত পরে একজন তরুণ সরকারি কর্মকর্তা হিসেবে লেখকের সুযোগ হয় প্রশাসনের কেন্দ্রস্থলে থেকে কাজ করার। প্রথমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও পরে একাধিকবার একজন প্রভাবশালী মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেই সূত্রে দেশের ইতিহাসের ওই গুরুত্বপূর্ণ কিন্তু অস্থির সময়টির অনেক ঘটনা-অঘটনের তিনি সাক্ষী। সেসব অভিজ্ঞতারই কিছু লেখক প্রত্যক্ষদর্শীর বয়ানে এ বইয়ে তুলে ধরেছেন। প্রশাসনের ভেতর থেকে তিনি যেমন কিছু বিষয় বা ঘটনাকে দেখেছেন, তেমনি সে সময়ের জনমত ও তার ক্রিয়া-প্রতিক্রিয়াও তাঁর নজর এড়িয়ে যায়নি। বিশেষ করে দেশে একদলীয় বাকশাল শাসন প্রবর্তন পর্ব, সে ব্যাপারে মন্ত্রিসভাসহ দলের ভেতরেই কারও কারও নিরুত্তাপ মনোভাব এবং ১৯৭৫-এর ১৫ আগস্টের বিয়োগান্ত ঘটনার পর সরকার, প্রশাসন তথা দেশের অনিশ্চিত পরিবেশ-পরিস্থিতির কিছু তথ্য পাঠক মনে হয় এই বইটি পড়েই প্রথমবারের মতো জানতে পারবেন।
| বইয়ের নাম | অস্থির সময়: বাংলাদেশের প্রথম চার বছর |
| লেখক | জিয়াউদ্দিন এম চৌধুরী |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| আইএসবিএন | 978 984 537 030 1 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 104 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Post-Independence Bangladesh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।