কবি ঐশ্বরিক কোনো বার্তা পান কিনা তা নিয়ে প্রশ্ন তোলা অতিরঞ্জন হবে না, যদি সে হোন ফেদারিকো গারসিয়া লোরকা। যিনি তার মৃত্যু নিয়ে কবিতায় ভবিষৎবাণী করে গিয়েছিলেন, পরবর্তীকালে সেটাই অলৌকিক ওহির মত কাজ করে। একজন কবি যিনি রাজনীতি না করেও রাজনৈতিক প্রতিহিংসার কাছে বলি হয়েছেন অবলীলায়। তার কবিতার দর্শন শুধু স্পেন নয়, অনায়াসেই চ্যালেঞ্জ করতে পারে পুরো পৃথিবীর সাহিত্যকে। এর নিদর্শন স্বরূপ এ বইয়ের অনুবাদটুকু গ্রহণ করা যেতে পারে। কবিতার বাইরেও তার সুখ্যাতি ছিল নাট্যকার ও সঙ্গীতপরিচালক হিসেবে। এমন একজন মহতী কবি লোরকার জীবনকাল ছিল ১৮৯৮-১৯৩৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
| বইয়ের নাম | অ্যান আন্দালুসিয়ান ডগ |
| লেখক | ফেদেরিকো গারসিয়া লোরকা |
| প্রকাশনী | ঘাসফুল |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| সংস্করণ | 1st Published, 2021 |
| বিভাগ | অনুবাদ কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।