বইটি পড়ে একজন পাঠক কি জানতে পারবে?
বইটা পড়ে আপনি আমাদের জীবনের একটা সত্যিকারের গল্প জানতে পারবেন—কীভাবে ভালোবাসা গড়ে ওঠে, একসঙ্গে স্বপ্ন দেখা হয়, আর কঠিন সময়ে একজন আরেকজনের পাশে থাকার চেষ্টা করে।
তরুণ পাঠক হিসেবে সম্পর্কের কিছু বিষয় নিয়েও ভাবার সুযোগ পাবেন—পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, দায়িত্ব আর ছোট ছোট যত্ন একটা সম্পর্কে কতটা মূল্যবান। মনের কথা সময়মতো বলা আর ব্যস্ততার মধ্যেও প্রিয় মানুষকে সময় দেওয়ার গুরুত্বও হয়তো অনুভব করবেন।
পাশাপাশি জানতে পারবেন, প্রিয় মানুষকে হারানোর পর তার স্মৃতি আর ছোট্ট সন্তানকে বুকে নিয়ে একজন বাবা কীভাবে বেঁচে থাকার চেষ্টা করেন।
আমার আশা, পড়া শেষে আপনি নিজের কাছেও একটা প্রশ্ন করবেন—“আমি যাদের ভালোবাসি, তাদের সেই ভালোবাসা কতটা বুঝতে দিচ্ছি?”
| বইয়ের নাম | পরস্পর সম্পূরক |
| লেখক | ইঞ্জিনিয়ার মোঃ শাহরিয়ার হোসেন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| সংস্করণ | 1st |
| বিভাগ | আত্মজীবনী |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।