by কবীর চৌধুরী
রেনেসাঁর প্রথম দিকের চিত্রশিল্পী পাওলো উচেল্লো (১৩৯৭-১৪৭৫) ছিলেন মৌলিক প্রতিভার অধিকারী এবং অত্যন্ত উদ্ভাবনশীল। উচেল্লো জন্মগ্রহণ করেন ১৩৯৭ সালে,ইতালির ফ্লোরেন্স নগরীতে। তাঁর জন্মের সঠিক তারিখ জানা যায় না,তবে ১৪০৭ সালে তিনি যে সেকালের সর্বাপেক্ষা খ্যাতিমান। ভাস্করের কর্মশালায় শিক্ষানবিশি শুরু করেন তা জানা যায়। সম্ভবত উচেল্লোর বয়স তখন ছিল দশ বা এগারো বছর। ভাস্কর গিবার্তির কর্মশালা ছিল তদানিন্তন ফ্লোরেন্সের অন্যতম ব্যস্ত এবং প্রাণচঞ্চল শিল্পকর্মের কেন্দ্র। প্রথম দিকে উচেল্লো সম্ভবত প্রভুর ফাইফরমাশ খাটা ছাড়া অন্য কোন কাজের সুযোগ পাননি,কিন্তু ১৪২২ সাল নাগাদ পরিস্থিতির উন্নতি ঘটে। তখন তিনি শিল্পকর্মের জন্য মালমশলা প্রস্তুত করা এবং গিবার্তির নকশা অনুযায়ী প্রাথমিক মডেল নির্মণের দায়িত্ব পান।
| বইয়ের নাম | পাশ্চাত্যের চিত্রশিল্পীদের কথা |
| লেখক | কবীর চৌধুরী |
| প্রকাশনী | মিজান পাবলিশার্স |
| আইএসবিএন | 9848685545 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 364 |
| সংস্করণ | 4th Published, 2012 |
| বিভাগ | Drshn O Darshnik Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।