سنن النبي
পেয়ারে নাবী কী
পেয়ারি সুন্নাতে
[প্রিয় নবীর প্রিয় সুন্নাত]
শায়খুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. বলতেন- আমাদের সিলসিলায় আল্লাহর নৈকট্য অর্জন সহজ হওয়ার কারণ একটাই; তা হলো, আমরা ইত্তেবায়ে সুন্নাতের উপর সবিশেষ জোর দিয়ে থাকি। আজও যদি উম্মত প্রিয় নবীজি সা.-এর সুন্নাতকে আপন করে নেয়, তাহলে আল্লাহ ও বান্দার এই দূরত্ব নৈকট্যে রূপান্তরিত হয়ে যাবে।
نقش قدم نبی کے ہیں جنت کے راستے اللہ سے ملاتے ہیں سنت کے راستے
[নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নাত কে রাস্তে]
নবীজির অনুসরণে পৌঁছবে তুমি জান্নাতে, আল্লাহর কাছে যাওয়ার যে পথ, সে পথ মিশেছে সুন্নাতে।
বক্ষমাণ পুস্তিকাটি আমি প্রায় বিশ বছর আগে লিখেছিলাম। এ যাবৎ খানকাহ থেকে এর অসংখ্য কপি বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তা ছাড়া আরবি, ফারসি, বাংলা, ইংরেজি, বার্মিজ, গুজরাটি, পশতু ও সিন্ধিসহ বিভিন্ন ভাষায় এর অনুবাদ হয়েছে। ফালিল্লাহিল হামদু ওয়াশ-শুকর। -মাওলানা শাহ হাকীম মুহাম্মাদ আখতার সাহেব রহ.