প্রিয় নবী, প্রিয় সুন্নাত আমাদের দৈনন্দিন জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাতসমূহ কীভাবে সহজে পালন করা যায়, তা নিয়ে বইটি রচিত। ঘুম থেকে উঠে পুনরায় ঘুমাতে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র সুন্নাত ও আদবসমূহ এতে সহজ-সরল ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে। রসূল (সা.)-এর প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সুন্নাতের অনুসরণ করতে চাওয়া যেকোনো মুসলিমের জন্য বইটি অত্যন্ত বরকতময় ও কার্যকরী দিকনির্দেশনা।