আইনের শাসন এবং বর্তমান বাংলাদেশ দেখিয়েছে। দেশবাসী কিছুটা আশ্বস্ত হয়েছে যে, দেশের সর্বোচ্চ আদালত একটা নীতিভিত্তিক অবস্থান গ্রহণ করেছে। দুঃখের বিষয়, জামিনসংক্রান্ত বিষয়ে সুপ্রিমকোর্টের দৃঢ় মনোভাবের পাশাপাশি দেশবাসী দেখতে পাচ্ছে বিএনপি-জামায়াত সরকার কীভাবে বিচারবিভাগের ভাবমূর্তিকে বিকৃত ও কালিমালিপ্ত করে যাচ্ছে। অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল বারি সরকারকে দিয়ে বিচার বিভাগীয় তদন্তের নামে জোট সরকার যে প্রহসন মঞ্চস্থ করেছে, তা দেশবাসীকে হতাশ ও বিচলিত করেছে। বস্তুত বিচারবিভাগীয় তদন্তের ওপর গণমানুষের যে আস্থা ছিল, বারি কমিশন তাতে যেন স্থায়ীভাবে ধস নামিয়ে দিল। মাননীয় আইনমন্ত্রী মহোদয় আইনের শাসনের উচ্চাভিলাষ বাংলাদেশ থেকে নির্বাসিত করার জন্যই কি পরিকল্পিতভাবে এই পদক্ষেপ নিয়েছিলেন?