ফরিদুর রেজা সাগরের বাবা ফজলুল হক ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা 'সিনেমা'র সম্পাদক। তিনি 'প্রেসিডেন্ট' (সান অব পাকিস্তান) নামে এই উপমহাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ফরিদুর রেজা সাগর ও তাঁর ছোটবোন কেকা ফেরদৌসী ছিলেন সেই চলচ্চিত্রের প্রধান অভিনয়শিল্পী। সিনেমাটির কাহিনি লিখেছিলেন মা প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। ঢাকা এবং তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিভিন্ন শহরে সিনেমাটির শুটিং হয়েছিল। তাঁরা চার ভাইবোন। ফরিদুর রেজা সাগর, ফরহাদুর রেজা প্রবাল, কেকা ফেরদৌসী, ফারহানা কাকলী।
চলচ্চিত্র বা শিল্পসাহিত্যের প্রতি ফরিদুর রেজা সাগরের আগ্রহ শিশুকাল থেকেই। ছোটবেলায় বাবার বন্ধু অভিনেতা ফরিদ আলী চাচার হাত ধরে প্রথম ডিআইটি ভবনে মানে তৎকালীন টেলিভিশন ভবনে যাওয়া। টেলিভিশনে সেই সময়ে নানা ধরনের অনুষ্ঠান হতো। ছোটদের অনুষ্ঠানে তিনি অংশ নিতেন। এইসব অনুষ্ঠানে বড়দের পাশাপাশি শিশুশিল্পীরাও থাকত। পরে এঁদের অনেকেই খ্যাতিমান হন। সেই তালিকাও অনেক বড়। পরবর্তী সময়ে আলী ইমাম ও ফরিদুর রেজা সাগর টেলিভিশনে ছোটদের অনুষ্ঠান নির্মাণে খ্যাতিমান হয়ে ওঠেন।
বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন কাজ করেছেন ফরিদুর রেজা সাগর। একটা সময়ে বন্ধুরা মিলে প্রতিষ্ঠা করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এরই ধারাবাহিকতায় জন্ম হয় চ্যানেল আই-এর। একটা জীবন ফরিদুর রেজা সাগর পার করে দিলেন টেলিভিশনের সঙ্গে।
| বইয়ের নাম | প্রিয়জন আপনজন |
| লেখক | ফরিদুর রেজা সাগর |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।