একজন সাংবাদিক একটি জনপদকে ভয়ংকর দস্যুদের হাত থেকে মুক্ত করলেন! কিভাবে তিনি তাদের কান্ডারীতে পরিণত হলেন? সত্যি এক বিস্ময়কর ঘটনা। অনিশ্চয়তার এ পথে অনেকটা একলা হেঁেটছেন সাংবাদিক মোহসীন-উল হাকিম। অনেক ঝুঁকি ছিল, সমস্যা ছিল, বাঁধা ছিল। তবুও ধৈর্য্য ধরে এগিয়েছেন। বইটিতে উঠে এসেছে সুন্দরবনের বনদস্যু ও জেলেদের অনেক ভয়ংকর অভিজ্ঞতার কথা। বইটিতে সুন্দরবনের বনদস্যু ও জেলেদের অনেক অজানা বিষয় উঠে এসেছে। সুন্দরবনে ভয়ংকর সব দস্যুবাহিনী আত্মসমর্পণ করেছে। এসব বাহিনীর মোট ৩৩০ জন জলদস্যু ফিরেছে স্বাভাবিক জীবনে। সুন্দরবনে ফিরেছে শান্তি। লাখ লাখ জেলে-বাওয়ালি নিরাপদে সুন্দরবনে বিচরণ করছে। এ বিষয়ে বিবিসি বাংলা, ডয়েচে ভেলেসহ বিভিন্ন গণমাধ্যম মোহসিন-উল-হাকিমকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন।
| বইয়ের নাম | সুন্দরবনে শান্তির দূত সাংবাদিক মোহসীন-উল হাকিম |
| লেখক | নুজহাতুল হাচান |
| প্রকাশনী | ঝিঙেফুল |
| আইএসবিএন | 9879845530283 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 62 |
| সংস্করণ | 1st Published 2021 |
| বিভাগ | গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।