প্রশ্ন-করা,মতপ্রকাশ ইত্যাদিই যদি একজন বুদ্ধিজীবীর পরিচয় না হয়,তা হলে সেগুলো কি,এবং এ সব মাপকাঠিতে নির্ণয় করতে গেলে এ দেশে বুদ্ধিজীবী কারা,ক’জন? বর্তমান সংকলনের একটি প্রবন্ধে অনুসন্ধান রয়েছে রবীন্দ্রনাথের পরিবার-সম্পর্কেও— কোন্ সব বাধাকে জয় করতে ঐ পরিবারের বহু সদস্য লেখক-কবি-শিল্পী হয়ে উঠেছিলেন। বড় শিল্পসংস্কৃতির ক্ষেত্রে বড় বাধা জয় করার প্রয়োজন থাকে,ঘটে প্রবল আলোড়ন । চলমানকে মান্য করে যে কালজয়ী শিল্প-সাহিত্য-সৃষ্টি সম্ভব হয় না,কাজল বন্দ্যেপাধ্যায়ের সব লেখালেখিই তার প্রমাণ। দেশে নজরুল,সুকান্ত,বীরেন্দ্রনাথ দত্ত,খোন্দকার আশরাফ হোসেন,বিদেশে হেনরিক ইবসেন,অমর্ত্য সেন প্রমুখ তার প্রশ্ন আর আলোচনার বিষয়। পাঠক চমকে যাবেন,চমৎকৃত হবেন। ভাষার বয়ন দেখেও।