একদিন এক কবুতর তার বাচ্চাকে উড়ান শেখাতে শেখাতে ক্লান্ত হয়ে পড়ায় একটি উঁচু গাছের ডালে বসলো। সামান্য বিশ্রাম নেয়ার পরই দেখতে পেলো পাশের ডালে একটি খালি বাসা। বাচ্চাটি উড়ে গিয়ে বসলো ঐ বাসায় এবং বললো, বাহবা! কী সুন্দর বাসা। সবুজ গাছে সুখের ঘর। বাসাটি ছিলো একটি কাকের।
কাক এ বাসা ছেড়ে চলে যায় অন্যখানে। ঘটনাচক্রে সেদিনই কাক এ পথে উড়ার সময় তার আগের বাসাটির কথা মনে পড়লো। তাই নেমে এলো নিচে। এসেই যেই দেখলো কবুতরের বাচ্চা বসে আছে সেখানে অমনি বেজায় রেগে গেলো। কা কা করে কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠলো এবং বললো, এই বজ্জাত বাচ্চা! কেনো আমার বাসায় বসেছিস? কে তোকে অনুমতি দিয়েছে?