ইতিহাস পাঠে জানা যায়, বঙ্গবিজেতা বখতিয়ার খলজির ১২০১ খ্রি. বঙ্গ বিজয়ের পর বর্হিদেশ থেকে ওলী-আওলীয়া ও সূফী-সাধকগণ এদেশে আসতে থাকেন এবং তাঁদের মাধ্যমেই এদেশবাসী প্রথম ইসলামের দাওয়াত পেয়েছে। এটাই স্বীকৃত ইতিহাস এবং এই ইতিহাসই আজ স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভূক্ত। সেসব ইতিহাসের তথ্য ও ধারনাকে ভুল প্রমান করেছেন বিশিষ্ট লেখক, শেকড় সন্ধানী ইতিহাস গবেষক ও শিক্ষাবিদ মোহাম্মদ জোহরুল ইসলাম তাঁর ‘রাসূল (সা.)-এঁর যুগেই বাংলাদেশে ইসলাম: একটি সমীক্ষা’ গ্রন্থে। তিনি এই গ্রন্থে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদির সাথে তথ্য-প্রমাণসহ দেখিয়েছেন যে, রাসূল (সা.)-এর যুগেই বঙ্গাঞ্চলে ইসলামের প্রথম আবির্ভাব ঘটে। এ গ্রন্থটি থেকে নতুন প্রজন্ম জানতে পারবে এ অঞ্চলে ইসলামের আবির্ভাব ও বিকাশের ইতিহাস ও অনেক মূল্যবান তথ্যাবলী, যা তাদেরকে ইতিহাস ও ইসলাম চর্চায় আরও বেশি আগ্রহী ও অনুপ্রাণিত করবে।