প্রতাপ রায় চৌধুরী ও বিনোদিনী 'রায় চৌধুরী' বংশের গোড়াপত্তন (সম্ভবত) করলেও তিনযুগের তিন অবতারিণী-পালিপাল্লী, কৃষ্ণাপ্রিয়া ও রত্না-'রায় চৌধুরী' বংশের সাতকাহনটাকে unsung ইতিহাসে ঠাঁই করে দিয়েছিল। তবে মহাকাব্যের শুরুটা করেছিল পালিপাল্লী আর শেষের অধ্যায়ের শুরুটা করেছিল রত্না রায়
চৌধুরী। মুখেশ রায় চৌধুরী ও পালিপাল্লী নানীর নাম রেখেছিল রত্না। সদ্যোপ্রসূত রত্না সাগরের স্বচ্ছ নীলাভ জলের ভিতর পড়ে থাকা 'নীলকান্তমণি'র মতো আলোর দ্যুতি ছড়াচ্ছিল।
সূতিকাগৃহে রত্না শ্বেত পাত্রে রাখা ডিমের কুসুমের মতো গোলাপি আভা ছড়াচ্ছিল। মেয়ের দিকে তাকিয়ে মৃন্ময়ীর দীর্ঘ পাথর চাপা ফ্যাঁকাসে ও শুষ্ক ঠোঁটে খুশির ঝিলিক, লাস্যময়ী পিসি কৃষ্ণাপ্রিয়া ওর স্কুলের প্রোগ্রাম শিকেয় তুলে দৌড়ে এসে কুসুম কোমল গোলাপী রত্নার নাকে ওর নাকটা স্পর্শ করে বাঁধভাঙ্গা আনন্দে ভাসছিল। সেদিন রত্নার দাদু মুকেশ রায় চৌধুরী আঁতুড় ঘরে রত্নাকে দেখে ভবিষ্যদ্বানী করে বলেছিল যে, তাঁর এই নাতনী বীণাপাণির স্বর্গীয় বীণার ধ্রুপদী সংগীতের ঝংকার নিয়ে জন্মেছে। সাথে সাথে মুখেশ রায় চৌধুরী বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসের সাথে বলেছিল,