"রবীন্দ্রনাথ কেন জরুরী" বইয়ের সংক্ষিপ্ত কথা:
নানা দিক দিয়ে ও নানা ভাবে রবীন্দ্রনাথ কত যে জরুরী তা বাঙালী পাঠকমাত্রেই জানেন। এ বইয়ের প্রবন্ধ কয়টিতে রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের বহুবিধ ও বহুমাত্রিক সম্পর্কগুলোর কয়েকটির ওপর আলোকপাতের চেষ্টা করা হয়েছে। সাহিত্য ও সংস্কৃতির বিচার-বিশ্লেষণের ব্যাপারে সিরাজুল ইসলাম চৌধুরীর একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটির পরিচয় তাঁর সব লেখাতেই পাওয়া যায়, পাওয়া যাবে এই বইতেও। রবীন্দ্রনাথকে তিনি দেখতে চেয়েছেন ইতিহাস ও সংস্কৃতির পরিপ্রেক্ষিতে। শিল্পের বিচার তো আছেই, সেই সঙ্গে রয়েছে মতাদর্শিক আলোচনাও। এই বই রবীন্দ্রনাথের বিষয়ে পাঠকের কৌতূহল বৃদ্ধি করবে আশা করাটা অসঙ্গত নয়।
| বইয়ের নাম | রবীন্দ্রনাথ কেন জরুরী |
| লেখক | সিরাজুল ইসলাম চৌধুরী |
| প্রকাশনী | অবসর প্রকাশনা সংস্থা |
| আইএসবিএন | 9789848797570 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 256 |
| সংস্করণ | 1st Published, 2016 |
| বিভাগ | সাহিত্যিক |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।