হে কাব্যকলার অধিষ্ঠাত্রী দেবী, তুমি আমাকে প্রথমে বল আদি মানবের সেই ঐশ্বরিক আনুগত্যের অভাব বা ঈশ্বর-বিরোধিতার কথা, সেই নিষিদ্ধ বৃক্ষের ফলের কথা যা মর্ত্যলোকে নিয়ে আসে মৃত্যু আর যত সব দুঃখ এবং পরিশেষে স্বর্গচ্যুতি। পরে এক মহামানবের সহায়তায় সেই হারানো স্বর্গ আবার পুনরুদ্ধার করে মানুষ। তুমি বল সেই ওরেব বা সিনাই পর্বতের শিখরদেশের কথা যার ওপর থেকে ঈশ্বর আদি মানবজাতির মেষচারণরত মোজেসকে দেখে প্রথম সৃষ্টির বীজটিকে অঙ্কুরিত করে তোলার রহস্যটি শিখিয়ে দেন। যার ফলে সৃষ্টিহীন শূন্যতার মধ্য থেকে স্বর্গ-মর্ত্যের প্রথম উদ্ভব হয়। একথা যদি তোমার ভাল লাগে তো বল সিডন পাহাড় আর জেরুজালেমের পাশ দিয়ে প্রবাহিত মিলোয়া নদীর কথা।
| বইয়ের নাম | রচনাসমগ্র |
| লেখক | মিল্টন |
| প্রকাশনী | সালমা বুক ডিপো |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 667 |
| বিভাগ | অনুবাদ সাহিত্য সংকলন/সমগ্র |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।