১৫৬৪ সালের ২৩ এপ্রিল উইলিয়াম শেক্সপীয়ার জন্মগ্রহণ করেন । তাঁর বাবার নাম জন শেক্সপীয়ার। মায়ের নাম মেরী আর্ডেন। এ বিশ্বখ্যাত নাট্যকারের জীবনীকারদের মধ্যে উইলিয়াম শেক্সপীয়ারের বাবা জন শেক্সপীয়ারের বৃত্তি বা পেশা নিয়ে নানা মতভেদ আছে। কারো মতে, তিনি ছিলেন প্রাচীন ইংল্য্যাান্ডের জোতদার সম্প্রদায়ের প্রতিনিধি। আবার কারো মতে, তিনি ছিলেন কসাই। তবে স্ট্রাটফোর্ড শহরের পুরানো নাম থেকে জানা যায়, জন শেক্সপীয়ার ছিলেন একজন দস্তানা প্রস্তুতকারক এবং নরম চামড়ায় তৈরি দ্রব্যাদির ব্যবসায়ী। তিন ভাই এবং চার বোনের মধ্যে একমাত্র উইলিয়াম শেক্সপীয়ারই জীবিত ছিলেন। অন্যরা নিদারুণ প্লেগ রোগের আক্রমণে শৈশবেই মারা গিয়েছিলেন।
| বইয়ের নাম | রচনাসমগ্র |
| লেখক | উইলিয়াম শেক্সপীয়ার |
| প্রকাশনী | শব্দশিল্প |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 928 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | অনুবাদ সাহিত্য সংকলন/সমগ্র |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।