রহস্যভরা আনন্দ পাঁচটি মজার কিশোরগল্পে সাজানো একটি বই। কিশোরমনের কৌতূহল, অজানাকে জানার আগ্রহ, নতুন কিছু করার আনন্দ, অভিযানপ্রিয়তা এবং রহস্য ভেদ করার দুরন্ত সাহস গল্পগুলোর প্রাণ। কিশোররা চায় দ্রুত বড়ো হয়ে পরিবার পরিজন পরিবেশ সমাজ ও দেশের জন্য ভালো কাজ করতে। ভালো কিছু করতে পারাই তাদের অপার আনন্দ। এই বইয়ের সব কটি গল্পে আছে কিশোরমনের সেই আনন্দময় শুভ চিন্তার প্রকাশ। গল্পগুলো শুধু তাদের আনন্দই দেবে না, কঠিন বাস্তবকে জয় করার স্বপ্নও দেখাবে।