"রোহিঙ্গা জাতির ইতিহাস" বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া:
রােহিঙ্গা জাতির ইতিহাস বিষয়ক জ্ঞান আমাদের উচ্চ মর্যাদা সম্পন্ন একটি জাতি হিসেবে ভাবতে উজ্জীবিত করবে।........
বাংলার সােলতান জালালউদ্দিন শাহ (মতান্তরে নাসিরুদ্দিন শাহ) এক বিরাট সৈন্যবাহিনী (কিছু কিছু তথ্যমতে পঞ্চাশ হাজার সৈন্য) নিয়ে আরাকানের রাজাকে স্বদেশের স্বাধীনতা উদ্ধারে সাহায্য করেন এবং এ সৈন্যবাহিনীকে স্বাধীন আরাকানের নিরাপত্তার জন্য স্থায়ীভাবে আরাকানের রাজার অধীনে ন্যস্ত করেন। এমন মহানুভবতার নজির পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা যায়। বাংলাদেশের ইতিহাস চর্চায় আরাকানের ইতিহাসও অন্তর্ভুক্ত করা প্রয়ােজন। পঞ্চদশ শতকে বাংলাদেশের জনসমষ্টিরই একাংশ স্বাধীন আরাকানের গােড়াপত্তন করেছিল। ষষ্টদশ ও সপ্তদশ শতকে আরাকানের রাজসভা ছিল বাংলা সাহিত্য চর্চার একমাত্র প্রাণকেন্দ্র।
আরাকান তথা রােহিঙ্গা জাতির ইতিহাস তাই আমাদের অতীত ঐতিহ্যের ইতিহাস, বাঙালি মুসলমানদের গৌরবের ইতিহাস।