বয়স্কদের জন্য কোষ্ঠকাঠিন্য যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর এক সমস্যা। কোষ্ঠকাঠিন্য হলে মলত্যাগের সময় রক্তপাত এবং পাইলস ও এনাল ফিসারের মতো জটিল সমস্যা দেখা দিতে পারে।
তবে কোষ্টকাঠিন্যের প্রধান কারণ খাদ্যতালিকায় আঁশযুক্ত খাবারের পরিমাণ কম থাকা। পাশাপাশি পর্যাপ্ত পানি পান না করাতেও কোষ্টকাঠিন্য রোগ হতে পারে।
নিয়মিত ইসবগুলের ভুষি খাওয়ার ফলে খুব সহজেই এ রোগ থেকে মুক্তি সম্ভব। এই ভুষির অদ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য রোগীদের মল নরম করে দেয়। ফলে খুব সহজেই এলিমিনেশন সম্ভব হয়।
তাছাড়া রক্তে কোলেস্টেরল কমাতে, ডায়রিয়া প্রতিরোধে, ওজন কমাতে ইসবগুলের ভুষি অত্যন্ত কার্যকরী।
খাবার নিয়মঃ প্রতিদিন ঘুমানোর আগে ১ গ্লাস কুসুম গরম দুধের সাথে ২ চামচ ইসবগুলের ভুষি মিশিয়ে পান করতে পারেন।