আয়ুর্বেদ শাস্ত্রে ত্রিফলা গুড়ার কদর সুবিদিত। গুনাগুণের জন্যই লোকমুখে ত্রিফলার গুঁড়ার এতো সুপরিচিতি।
তিনটি ফলকে (আমলকি, হরিতকি এবং বহেরা ) শুকিয়ে, গুঁড়ো করে, একসঙ্গে মিলিয়ে যে শক্তিশালী মিশ্রনটি তৈরি করা হয় বলে আযুর্বেদ শাস্ত্রে ত্রিফলা নামে ডাকা হয়ে থাকে।
ত্রিফলার অনেক উপকারিতা মধ্যে অন্যতম হলো:
—ত্রিফলা হজম শক্তি বাড়াতে সাহায্য করে।
—চোখের দৃষ্টি শক্তি উন্নত করে।
—ওজন ও অতিরিক্ত মেদ কমায়।
—কোষ্ঠকাঠিন্য দূর করে।
—রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
—রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
— চুলের গোড়াকে শক্ত করে, চুল লম্বা করে এবং চুলের খুশকি দূর করে।