শায়লা রীতিমত বিব্রত।
বক্তব্য দেয়ার শুরুতে এ রকম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে তা সে ভাবতেই পারেনি। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্যোগে ঢাকায় একটি বিজ্ঞান মেলার উদ্বোধন করতে গিয়ে মহা বিপাকে পড়ে শায়লা। এ অনুষ্ঠানের জন্য তার কোনো রকম প্রস্তুতিও ছিল না। ক্ষুদে বিজ্ঞানীরা বুঝিয়ে দিয়েছে, প্রস্তুতি ছাড়া এ ধরনের অনুষ্ঠানে যোগ দেয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। সে মনে মনে ভাবে, বিপদ থেকে তো পরিত্রাণ পেতে হবে! এখন উপায় কি?
ক্ষুদে বিজ্ঞানীরা শায়লাকে বলেছে, এমন একটা কিছু তাকে করতে হবে, যাতে অনুষ্ঠানে আগত অতিথিরা বোকা বনে যান। ইতিপূর্বে শায়লার কয়েকটি আবিস্কার পৃথিবী জুড়ে আলোড়ন তুলেছে। তার ব্যাপারে মানুষের একটা উচ্চ ধারণা জন্ম নিয়েছে। শায়লা ব্যতিক্রম কিছু করবে, সেটাই মানুম আশা করে।