শূন্য শুনলে কি কেবলই খালি মনে হয় তোমাদের? কিন্তু পড়তে পড়তে যদি জানতে পারো গণিতে আর বিজ্ঞানে শূন্যের মানে কত্ত কিছু আর কত গুরুত্বপূর্ণ, তখন মজা লাগবে না? শিপলুর বন্ধু বুতাই ভূত যখন তার বন্ধু শূন্য ভূতকে নিয়ে আসে শিপলুর কাছে, তখনই এ রকম মজার সব কথা জানা যায়। বলো তো বন্ধু ভূতটার নাম শূন্য কেন? নাহ্, এভাবে কিন্তু বলা যাবে না। পড়তে পড়তে দেখবে শূন্য ভূতই বলবে তার নাম শূন্য কেন। তখন অবাক হয়ে আবিষ্কার করবে, শূন্য ছাড়া পৃথিবীটা চলতই না!
| বইয়ের নাম | শূন্য ভূতের কাণ্ড |
| লেখক | নজরুল ইসলাম নঈম |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 40 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | বয়স যখন ৮-১২: গল্প ও উপন্যাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।