স্মৃতির শহর নিউ ইয়র্ক আকবর হায়দার কিরনের পঞ্চম প্রকাশনা। প্রায় তিন যুগের প্রবাস জীবনের কতো স্মৃতি, কতো না বলা কথা গেঁথে আছে এই গ্রন্থে। ঢাকার সাংবাদিকতা থেকে নিউ ইয়র্কের ব্যস্ত জীবনে প্রবেশ-এই যাত্রাপথে বহু মানুষ, বহু মুহূর্ত তাঁর স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে। তাঁদের অনেকেই এখন কেবল স্মৃতির পাতায় বেঁচে আছেন। সেইসব প্রিয় মুখ, প্রিয় সময়, আর সংবেদনশীল মুহূর্তগুলোর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই স্মৃতিচারণ।
নিউ ইয়র্কে আসার আগে তিনি ছিলেন ঢাকায় একজন সুপরিচিত সাংবাদিক। বহু বছর কাজ করেছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে। লন্ডনের বুশ হাউসে কাটিয়েছেন স্নিগ্ধ এক সময়, পাশে ছিলেন সিরাজুর রহমান, কাজী জাওয়াদ প্রমুখ গুণীজন। অতঃপর নিজেই বিবিসি থেকে ইস্তফা দিয়ে নতুন যাত্রা শুরু করেন। পরে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে কাজ করেন বহু বছর, যা তাঁর প্রবাস জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
এই প্রকাশনায় শুধু একটি মানুষের নয়, একটি সময়ের, একটি প্রজন্মের এবং একটি প্রবাসজীবনের বহুস্তরীয় প্রতিফলন দেখা যাবে।
| বইয়ের নাম | স্মৃতির শহর নিউ ইয়র্ক |
| লেখক | আকবর হায়দার কিরণ |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | ১ম সংস্করণ |
| বিভাগ | Expatriate Life |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।