“বইটি (প্রিয় ধ্বনির জন্য কান্না) পড়ে আমি অভিভূত হয়ে গিয়েছি।”
- বুদ্ধদেব বসু
“অনেকদিন ধরে আমাদের সাহিত্য একটু বেশি পরিমাণে কলকাতাকেন্দ্রিক ছিল। এই কেন্দ্রিকতা থেকে লেখার জগৎকে সরিয়ে দিতে যাঁরা সাহায্য করেছেন শম্ভু রক্ষিত তাঁদের মধ্যে খুবই বিশিষ্ট এক নাম।”
“এক একজন কবির কবিতা তাঁর সমকালের পাঠকেরা সেভাবে অনুধাবন করতে না পারলেও আগামী দিনের পাঠকেরা তার সঠিক মূল্যায়ন হয়তো করতে পারবে- কারণ শম্ভু বর্তমান সময়ের এক শক্তিশালী কবি।”
- শঙ্খ ঘোষ
“গত ৩০ বছর ধরে যে সব কবিতার বই আমার হৃদয় পুড়িয়েছে তার মধ্যে শম্ভু রক্ষিতের ‘প্রিয় ধ্বনীর জন্য কান্না’ কবিতার বইটি সবথেকে বেশি জ্বলছে।”
- সন্দীপন চট্টোপাধ্যায়
“সত্তরের আধুনিক কবিদের মধ্যে সবচেয়ে প্রতিশ্রুতিবান ও সম্ভাবনাময় কবি ছিলেন শম্ভু রক্ষিত।”
- শক্তি চট্টোপাধ্যায়
“শম্ভু রক্ষিত বহুদূর পর্যন্ত দেখতে পেয়েছেন। সেই দেখতে পাওয়ার কিছু কিছু তাঁর কবিতায় লিপিবদ্ধ রয়েছে। আমাদের অনেকের কাছে তাঁর কবিতা সম্পদ, কারণ স্বীকার করতে দ্বিধা নেই, আমাদের দৃষ্টি, কল্পনাশক্তি ততদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি।”
- গৌতম বসু