সোনালী দিনের সোনার মানুষ শিশু সাহিত্যিক আলমগীর হোসেন খানের একটি অসাধারণ শিশুতোষগ্রন্থ। আমাদের জাতীয় ইতিহাসে যারা স্মরণীয় তাদের জীবন ও কর্মকে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরে তিনি শিশুদের জন্য রচনা করেছেন এক অনবদ্য শিশুতোষ গদ্য। ২০০০ ইং সালের জুন মাস থেকে ২০০২ সালের জুলাই মাস পর্যন্ত তিনি জনপ্রিয় পত্রিকা 'দৈনিক ইনকিলাব'-এর সোনালী আসরের পাতায় ধারাবাহিকভাবে লিখেছেন। মূলত তারই কিছু অংশ নিয়ে এ আয়োজন। আমাদের শিশু-কিশোরদের জীবন গঠনে এ গ্রন্থটি যথার্থ সহায়ক হবে বলে আমার বিশ্বাস। এ গ্রন্থের ভাষা সহজ, সরল, সাবলিল এবং হৃদয়বান।