একসময় সমগ্র পূর্ববঙ্গে (বর্তমান বাংলাদেশ) বেশকিছু সতীদাহ মন্দির ছিল। কালের পরিক্রমায় অধিকাংশ সতীদাহ মন্দির ধবংস হয়ে গেছে অথবা ভেঙ্গে ফেলা হয়েছে। তা সত্ত্বেও এই বইটিতে পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) উল্লেখযোগ্য ৮টি সতীদাহ মন্দিরের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। পাঠকদের সুবিধার্থে বইটিতে ভারতবর্ষে সহমরণ বা সতীদাহ প্রথার ইতিহাস, বিভিন্ন হিন্দু শাস্ত্র/ধর্মগ্রন্থে এবং পৌরাণিক কাহিনিতে সহমরণ বা সতীদাহ প্রথার বিবরণ, বিভিন্ন বিদেশী পরিব্রাজকদের চোখে দেখা সে সময়ের সহমরণ বা সতীদাহ প্রথার বিবরণ, তৎকালীন বাংলা সাহিত্যে ও সংবাদপত্রে সহমরণ বা সতীদাহ প্রথার বিবরণ, সহমরণ বা সতীদাহ প্রত্রিনয়া, বঙ্গদেশে সতীদাহ প্রথা উৎপত্তির কারণ ও সতীদাহের সংখ্যা, সহমরণ বা সতীদাহ প্রথা বন্ধের পদক্ষেপসমূহ এবং এ সম্পর্কিত আইন-কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইটিতে পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) উল্লেখযোগ্য সতীদাহ মন্দির এবং শ্মশানসমূহের অবস্থান একটি মানচিত্রে চিহ্নিত করা হয়েছে।
| বইয়ের নাম | সতীদাহ প্রথা এবং পূর্ববঙ্গের সতীদাহ মন্দির |
| লেখক | মোঃ মাহমুদ আলী |
| প্রকাশনী | দিব্যপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Historical Research & Essays |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।