ভূমিকা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক,চাঁদের পাহাড়,আদর্শ হিন্দু হোটেল,ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ,কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও ভ্রমণকাহিনি এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন। উত্তর ২৪ পরগণার মুরাতিপুরে সংস্কৃত পণ্ডিত দরিদ্র বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের ঘরে জন্ম ১ নভেম্বর,১৯৫০ সালে। জনপ্রিয়তার দিক দিয়ে শরৎচন্দ্রের পরেই তাঁর অবস্থান। তিনি অত্যন্ত সহানুভূতিশীল জীবনদৃষ্টি দিয়ে গ্রামবাংলার মানুষের জীবনচিত্র এঁকেছেন। ফলে তাঁর গল্প উপন্যাসেও সাধারণ মানুষ ও গ্রামবাংলার নিসর্গের ছবি অপূর্ব দক্ষতায় ফুটে উঠেছে। তাঁর কিশোর গল্পগুলোতেও বিষয়-বৈচিত্র্য লক্ষ করা যায়। অনেকে মনে করেন শুধু শিশু সাহিত্যিকরাই শিশু- কিশোরদের জন্য ভালো লিখতে পারেন। কিন্তু সবক্ষেত্রে এ কথা সত্য নয়,তার প্রমাণ পাওয়া যায় বিভূতিভূষণের লেখায়। রবীন্দ্রনাথ নজরুলের মতোই তিনি শিশু-কিশোরদের জন্য লিখেছেন সুন্দর সুন্দর গল্প।