"সুরু নদীর উপাখ্যান" বইয়ের ফ্ল্যাপের লেখা:
কোনও বানানাে গল্প নয়। কোনও কাল্পনিক কথা নয়। প্রত্যক্ষ অভিজ্ঞতায় লেখা এই গ্রন্থ। বিষয় ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ। অনেকের মতে কারগিল যুদ্ধ একটা পুরােদস্তুর যুদ্ধ নয়। লেখকের মতে এটা একটা ছােটখাটো যুদ্ধই। মাতৃভূমি রক্ষায় সেদিন প্রাণ দিয়েছিলেন, শত শত জওয়ান। যুদ্ধের দিনগুলিতে অবসর পেলেই নােটবইয়ে নানা অভিজ্ঞতা লিখে রাখতেন লেখক। পান্থজন রচিত “সুরু নদীর উপাখ্যান’-এ সেই অগ্নিগর্ভ দিনগুলি জীবন্ত হয়ে আছে।