মূল গ্রন্থটির সম্পূর্ণ অংশ এখানে অনুবাদ করা হয়নি। তাত্ত্বিক প্রসঙ্গ সম্বলিত প্রথম অংশ অনুবাদ করা হয়েছে। দ্বিতীয় অংশে রয়েছে হিন্দি ও বাংলা সাহিত্যের সঙ্গে অসমীয়া ভাষার পাঠকদের সংক্ষিপ্ত পরিচয় করানোর প্রয়াস যা বাংলা ভাষার পাঠকদের জন্য ততটা প্রয়োজনীয় মনে হয়নি। কাজের লেখকের অনুমতি সাপেক্ষে শুধু তাত্ত্বিক প্রসঙ্গ অনুবাদ করা হয়েছে।