প্রকৃতি আমাদের প্রথম চিকিৎসক। আদিকাল থেকে মানুষ গাছপালা, লতা-গুল্ম ও ভেষজ উদ্ভিদের মাধ্যমে রোগ-প্রতিরোধ ও আরোগ্যের পথ খুঁজে এসেছে। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির পরও উদ্ভিদের গুণাগুণ আজও সমানভাবে প্রাসঙ্গিক ও কার্যকর।
উদ্ভিদ ও স্বাস্থ্য গ্রন্থে লেখক সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন নানা ভেষজ উদ্ভিদের পরিচয়, গুণাগুণ এবং ব্যবহারবিধি। দেশীয় প্রেক্ষাপটে উপযোগী তথ্যসমৃদ্ধ এই বই পাঠককে প্রকৃতির প্রতি নতুন করে আস্থা রাখতে উদ্বুদ্ধ করবে।