এই বইটিতে আলি মিয়া নদভী রহ. এর রাষ্ট্রচিন্তা ও দর্শন ফুটে উঠেছে। ধর্ম আর রাজনীতি কী আলাদা? কখন থেকে ধর্মকে রাজনীতি থেকে বাদ দেওয়া হলো? আর এর ফলে উম্মাহর কী অধঃপন হলো এই সবকিছু স্থান পেয়েছে বইটিতে। সেইসাথে এখন আমাদের দায়িত্ব কী? ধর্মভিত্তিক রাজনীতি কেন জরুরি ইত্যাদি নানা বিষয়ের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন আলি মিয়া নদভী রহ.।
উলামা আওর সিয়াসাত’ নামে আলী মিয়া নদভী রহ.-এর গুরুত্বপূর্ণ এই প্রবন্ধটি বাংলা অনুবাদ করেছেন মুফতি সাঈদ আহমদ খান নদভী। আশা করা যায় এই বইটি পাল্টে দিতে পারে আপনার রাজনৈতিক চিন্তা ও চেতনা। উম্মাহর এই করুণ মুহূর্তে রাজনৈতিক শক্তি অর্জন ছাড়া যে মুসলিমদের পুনর্জাগরণ কখনোই সম্ভব নয়—একথা যেন আলী মিয়া নদভী বুকের তাজা রক্ত দিয়ে লিখেছেন। আর সেগুলো জানার জন্য বইটি পড়তে হবে।