'হ্যালো', নাইমার মোবাইলে পুরুষকণ্ঠ ভেসে এলে একান্ত ভদ্রতার খাতিরে
'হুঁ বলছি'... বলে নাইমা উত্তর দিলে তাকে ভাববার অবকাশ না দিয়ে -
'কেমন আছেন?' অপরিচিত লোকের কণ্ঠস্বরে তার কুশলাদি জানতে চাওয়ায় সে কিছুটা অবাক ও বিরক্তির সুর নিয়ে বলে — 'Excuse me, কে বলছেন?'
'আমার উত্তর কিন্তু পেলাম না? কী ভাবছেন... অচেনা মানুষ, টেলিফোনে আপনার ভালো থাকা না-থাকা জানতে চাইছে — কী? ঠিক বলিনি? শুনুন, আপনি আমাকে না চিনলেও আমি কিন্তু আপনাকে অনেক দিন ধরে চিনি। কী, বুঝতে পারলেন না তো?'