বই এর প্রথম ফ্লাপ
কথাসাহিত্যে সুচিত্রা ভট্টাচার্য প্রভূত খ্যাতির অধিকারী। আকস্মিক বিদায়লগ্নের সময়েও তিনি ছিলেন সৃজনমগ্ন এবং ব্যাপক জনাদরের বৃত্তে। মোটামুটি বাইশ বছরের ঔপন্যাসিক জীবনে তিনি লিখেছেন অজস্র। নানাভাবে কাটা-ছেঁড়া করেছেন সমকালের অন্তর। আলোড়ন সৃষ্টিকারী এক- একটি উপন্যাসে সুচিত্রা বিনা দ্বিধায় ছিন্ন করেছেন আমাদের সামাজিক মুখোশ। তীর সব নারীচরিত্র সৃষ্টি করেছেন। নারীসুলভ সংবেদন তাঁকে স্বতন্ত্র করলেও প্রকৃত অর্থে তিনি কিন্তু ছিলেন মানবতাবাদী সাহিত্যিক। মধ্যবিত্ত জীবনের সমস্যা-সংকট-প্রতিজ্ঞা- প্রতিবাদ-আত্মদহনের পাশাপাশি সুচিত্রার নজর এড়ায়নি নাগরিক সমাজের নানারকম বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গতা। প্রত্যক্ষভাবে বিষয়কে চিনতেন বলেই তাঁর কাহিনি চেনা দিয়ে যায় পাঠককে বারবার। ‘উপন্যাস সমগ্র’ দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হল বারোটি উপন্যাস- হেমন্তের পাখি, ঢেউ আসে ঢেউ যায়, ধূসর বিষাদ, গভীর অসুখ, অনিকেত, ভাল মেয়ে খারাপ মেয়ে, শেষবেলায়, পরবাস, নন্দিনী, ফাঁকি, চেনা মুখ অচেনা মুখ, সহেলি।
| বইয়ের নাম | উপন্যাস সমগ্র - ২ |
| লেখক | সুচিত্রা ভট্টাচার্য |
| ভাষা | বাংলা |
| বিভাগ | পশ্চিমবঙ্গের বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।