ভাই গিরিশচন্দ্র সেন (১৮৩৪-১৯১০ খ্রি.) একজন ক্ষণজন্মা পুরুষ। ১৯১০ সালে পরলোকগমন করলেও তাঁর অসাধারণ সৃষ্টিকর্ম নিয়ে তিনি আজো আমাদের মাঝে বেঁচে আছেন। বাংলা গদ্যে কোরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ করে (১৮৮৫ খ্রি.) তিনি অমর হয়ে আছেন। পঞ্চাশের বেশি বইয়ের প্রণেতা তিনি। শুধু তাই নয়, ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন একজন নিষ্ঠাবান সাংবাদিক-সম্পাদক, নারীশিক্ষা আন্দোলনের অগ্রদূত, ব্রাহ্মধর্মের নিবেদিতপ্রাণ ধর্মপ্রচারক, সফল অনুবাদক, বহুভাষাবিদ, সর্বোপরি একজন সাদা মনের আলোকিত মানুষ।
ভাই গিরিশচন্দ্র সেনের বর্ণাঢ্য জীবনকাহিনি ও অনন্যসাধারণ সৃষ্টিকর্ম নিয়ে লেখা এই বই, যার শিরোনাম ‘ভাই গিরিশচন্দ্র সেনের জীবন ও কর্ম’। লেখক-গবেষক ড. মোহাম্মদ আলী খান, এই গ্রন্থে ভাই গিরিশচন্দ্র সেনের জীবন ও কর্মকে এক সুতোয় বেঁধেছেন অনবদ্য ভঙ্গিমায়, গেঁথেছেন কাগজ ও কলমের মেলবন্ধনে।