পৃথিবীর বৃহত্তম ভাষাগুলোর অন্যতম বাংলা। বাংলা আমাদের মাতৃভাষা। রাষ্ট্রভাষা। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য একমাত্র আমরাই রক্ত দিয়েছি—এটা আমাদের গর্ব ও গৌরবের বিষয়। কিন্তু আমরা কি ভাষাটাকে শুদ্ধ করে লিখতে পারি? লিখতে গিয়ে কি সঠিক নিয়মে বাক্যের ব্যবহার করতে পারি? প্রমিত উচ্চারণে কথা বলতে জানি? আমরা হয়তো অনেকে ভুলভাবেই লিখছি পৃষ্ঠার পর পৃষ্ঠা! অশুদ্ধ উচ্চারণে হয়তো রক্তে কেনা ভাষাটাকে বিধ্বস্ত করছি। বাংলা বানানরীতি, বাক্যের ব্যবহারবিধি ও উচ্চারণের সাত-পাঁচ জানতে এই বই আপনার জন্য সেরা উপহার। বাংলা ভাষার নিয়ম সহজে ও সংক্ষেপে চটজলদি বুঝে নেওয়ার সেরা উপাদান এই বই।
| বইয়ের নাম | ভাষাজ্ঞান |
| লেখক | হাবীবুল্লাহ সিরাজ |
| প্রকাশনী | বাতায়ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | বাংলা ব্যাকরণ ও ভাষা শিক্ষা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।