সূচিপত্র
আজ চিত্রার বিয়ে \ ১১
আজ হিমুর বিয়ে \ ১০৫
এনগেজমেন্টের দিনই চিত্রার বিয়ে হয়ে যাবে এই খবরটা গোপন রইল না। সকাল আটটায় চিত্রার খালা উত্তরা থেকে টেলিফোন করলেন। টেনশানে তার হাঁপানির টান উঠে গেছে। বুকে ব্যথা হচ্ছে, কপালে ঘাম জমছে। তার ধারণা অধিক উত্তেজনার কারণে তাঁর স্ট্রোক করতে যাচ্ছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, শায়লা খবর শুনেছিস?
... ... ... হিমু, মেয়েটার তেজ দেখেছিস? বাঙালি মেয়ে হলে এত তেজ হতো না। হাফ বাংলা বলেই তেজ বেশি।
আমি বিস্মিত হয়ে বললাম, হাফ বাংলা মানে?
বাবা আমেরিকান মা বাঙালি।
তোমার সঙ্গে পরিচয় কীভাবে?
রেণুর বাবার সঙ্গে তোর খালু সাহেবের পরিচয়। রেণুর বাবা-মা তোর খালুকে খুব মানে।
তুমি যে আমার সঙ্গে রেণুর বিয়ের ব্যবস্থা করছোÑএটা কি খালু সাহেব জানেন? পাত্র হিসেবে আমি খালু সাহেবের পছন্দের মধ্যে পড়ি না। উনি রাজি হবেন বলে মনে হয় না।
| বইয়ের নাম | যুগলবন্দি আজ হিমু ও চিত্রার বিয়ে |
| লেখক | হুমায়ূন আহমেদ |
| প্রকাশনী | জ্ঞানকোষ প্রকাশনী |
| আইএসবিএন | 9789849648536 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 192 |
| সংস্করণ | 1st Published, 2022 |
| বিভাগ | Novel Collections |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।