ছোট্ট আছিয়া নিজেকে আবিষ্কার করে পৃথিবী থেকে বহুদূরে- অন্য ভুবনে। এখানে যা দেখে তাতেই অবাক হয়। পাখি, মাছসহ সকল প্রাণী কথা বলে এখানে। রাত দিনের পালাবদল আছে, কিন্তু সেটা ভিন্ন ধরনের। রাতের আকাশ ভরে উঠে নানান রঙে, পাখি-প্রজাপতি উড়ে উড়ে গান করে। এদের মধ্য থেকে আছিয়ার দুইজন সঙ্গী হয়Ñ মিছং ও কিচির। তাদের নিয়ে আছিয়া অজানার উদ্দেশ্যে বের হয়, নতুন ভুবন দেখতে ও অন্য মানুষের সন্ধানে।
আছিয়া জানতে পারে, এই ভুবন হচ্ছে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া সব জীবের অভয়ারণ্য। এখানে সে দেখা পায় বিলুপ্ত হওয়া প্রাণী এবং যুদ্ধে, অগ্নিকাণ্ডে, অবহেলায়, নির্যাতিত মৃত মানুষের।
একসময় আছিয়ার দেখা হয় বনবিবির সাথে, আছিয়া জানায় তার ইচ্ছার কথা। বনবিবির কথা অনুসরণ করে আছিয়া তার দুই সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়ে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে। কীভাবে আছিয়ার ইচ্ছাপূরণ হয়েছিল এবং কারা এতে সাহায্য করেছিল তাই নিয়ে এই শিশুতোষ উপন্যাসিকা।
আছিয়ার আশ্চর্য ভ্রমণ কী কেবল এক নতুন ভুবনে এক বাচ্চা মেয়ের ভ্রমণের গল্প? না। মানুষ পৃথিবীকে যে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধেই এই গল্প প্রতিরোধ তৈরি করবে।
| বইয়ের নাম | আছিয়ার আশ্চর্য ভ্রমণ |
| লেখক | ড. মোহাম্মদ শাহ্ হাফেজ কবির |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| আইএসবিএন | 9789849061328 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 78 |
| সংস্করণ | 1st Published, 2026 |
| বিভাগ | Children's & Teenage Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।