এ গ্রন্থখানি একজন রমণীর লেখা; শুধু তাহা নহে,৮৮ বৎসরের একজন বর্ষীয়সী প্রাচীনা রমণীর লেখা। তাই বিশেষ কুতুহলী হইয়া আমি এই গ্রন্থপাঠে প্রবৃত্ত হই। মনে করিয়াছিলাম যেখানে কোন ভাল কথা পাইব,সেইখানে পেনসিলের দাগ দিব। পড়িতে পড়িতে দেখি,পেনসিলের দাগে গ্রন্থকলের ভরিয়া গেল।