ইতঃপূর্বে কবি শ্যামসুন্দর সিকদার এর নিজের বিষয়ে তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। এবার শেষপর্ব 'আমার জীবন। আমার আমলাগিরি' দুই খণ্ডে প্রকাশিত হলো। প্রথম গ্রন্থটিতে ছিল বাল্যজীবন, দুর্বিষহ শিক্ষাজীবন ও শিক্ষকতা এবং বাংলাদেশ ব্যাংকের চাকরি জীবনের বর্ণনা। তারপর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প। আর দ্বিতীয় গ্রন্থটি ছিল প্রশাসনের ভেতরের গল্প নিয়ে লেখকের জীবনের কথা এবং তৃতীয় গ্রন্থে যুপ্তসচিব হওয়া পর্যন্ত বর্ণনা। তবে তখন লেখকের বেদনার কথা এবং হৃদয়ের রক্তক্ষরণের কথাও ব্যক্ত করা হয়েছিল।
এবারে শেষপর্বের এই দুই খণ্ড গ্রন্থে বর্ণিত হয়েছে লেখকের সংস্কৃতি মন্ত্রণালয়ে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে, বিসিক চেয়ারম্যান হিসেবে এবং সচিব হওয়ার পর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অভিজ্ঞতার কথা।
তবে লেখক প্রশাসনের ভেতরের অনেক ঘটনাই অকপটে প্রকাশ করেছেন সততার সঙ্গে। লেখক বলেছেন, "এভাবে সত্য প্রকাশের ফলে হয়তো আমাদের পরবর্তী তরুণ প্রজন্ম জানতে পারবে-আমাদের ভুলগুলো কোথায় হিল? আর তা থেকে তারা শিখবে এবং নিজেরা শুদ্ধভাবে চলতে পারবে বলে আমি বিশ্বাস করি।"