শীত কিংবা গ্রীষ্ম, আলো ঝলমলে দিন কিংবা নিকষ কালো রাত অথবা হেমন্তের পাতা ঝরা কোনো দুপুর। যখনই আপনি অ্যাম্বারঅউদ আতরটি গায়ে মাখাবেন বেশ আধ্যাত্মিক একটা ফিল পাবেন। এই আতরটিতে পাবেন বহু সংস্কৃতিক সুবাস আর পূর্ব-পশ্চিমের শৈল্পিক মেলবন্ধন। যার মধ্যে অউদ-জাফরানের সাথে নীল ফুল আর ভ্যানিলার ঘ্রাণ মিলেমিশে একাকার।
আতরটি মাখানোর শুরুর দিকে জাফরান, এলাচ আর পিংক পিপারের অদ্ভুত সুন্দর এক মিশেল আপনার ইন্দ্রিয়কে চাঙ্গা করে তুলবে। সময় গড়াবে আর ঘ্রাণেও আসবে পরিবর্তন। মাঝখানে আপনার নাকে এসে লাগবে আইরিশ ফুল, টঙ্কা বিন আর ভ্যানিলার মিষ্টি ঘ্রাণ। আর শেষ হতে হতে আপনাকে জানান দিবে অ্যাম্বারগ্রিস, মেশক, কাশ্মিরি অউদ আর আগরকাঠের মিশেলে অ্যারাবিয়ান ঘরনার ঘ্রাণ। যে ঘ্রাণটা এই আতরের নামের সার্থকতা বহন করে।
| বইয়ের নাম | Amber Wood Premium Natural Perfume Oil 3ml |
| ব্র্যান্ড | Hamnah |
| বিভাগ | অর্গানিক আতর |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।