পরিমাণ : ৩ গ্রাম
তুতেনখামেনের মমি যখন আবিষ্কার হয়, মমির পাশে খুব সুন্দর একটা এসবেস্টসের জারে রাখা ছিলো অয়েন্টমেন্ট ফর্মে একটি সুঘ্রাণ। কি আজব, ততদিনে প্রায় ৩২০০ বছর পেরিয়ে গেছে, তবুও জারের সিল ভাংগার পরে ঘ্রাণ ঠিকই বেরুলো। সেই অয়েন্টমেন্ট ফর্মের ঘ্রাণকে বিশ্লেষণ করা হলো রসায়নের আতশিকাচের নিচে রেখে, উপাদান পাওয়া গেলো দুটোঃ স্পাইকনার্ড এবং ভ্যালেরিয়ান রুট।
আমরা “তুতেনখামুন” ব্লেন্ডকে লিকুইড আকারে তৈরি করেছি। ব্যবহার করেছি তিনটি উপাদান। স্পাইকনার্ড এসেনশিয়াল অয়েল, ভ্যালেরিয়ান এসেনশিয়াল অয়েল এবং আস্ত স্পাইকনার্ড রুট !
যে কেউ ঘ্রাণটা স্নিফ করলেই প্রথম যেই কথাটা মাথায় আসবে, কিভাবে সম্ভব এত প্রাচীন একটা স্মেল বোতলে আটকানো! খুব পুরনো ধাচের একটা উডি ঘ্রাণ। যদি কোনো ফারাও রাজার দরবারে যাওয়ার সুযোগ হতো, মনে হয় সেখানে এরকম কিছুই টের পেতাম!
| বইয়ের নাম | আতর : তুতেনখামুন |
| ব্র্যান্ড | Afdal |
| বিভাগ | অর্গানিক আতর |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।