পরিমাণ : ৬ গ্রাম
শতভাগ ন্যাচারাল এই ঘ্রাণটা তৈরির সময় নিজেকে বসিয়েছিলাম সেই মানুষটার জায়গায়, যে গতরাতে আটকা পড়েছে লোনাসমুদ্রের বুকে জেগে থাকা ছোট্ট একটা দ্বীপে।
সে জেগে উঠেছিলো ক্লান্ত পরিশ্রান্ত দেহটায় ভোরের প্রথম আলো পড়বার সাথেসাথে। বালিতে শরীর মাখামাখি, অল্প দূরেই ছড়িয়ে আছে অজস্র ঝিনুক-শামুক আর ছিন্নবিচ্ছিন্ন নৌকার ভেজাকাঠ। কিন্তু কি আশ্চর্যকথা, তাকে কোন দুশ্চিন্তাগ্রাস করলো না এবং লোকালয়ে ফিরবার কোন তাড়া দেখা গেলোনা তার মাঝে। পা টলতে টলতে সে আগালো ঐ দূরের ঘন জংগল থেকে অচেনা যে বুনোফুল সৌরভ ছড়াচ্ছে, সেইদিকে…
যদি বুকে সাহস থাকে কড়াঘ্রাণ সইবার, আর নিজেও সেই পাগলাটে পথিকের আসনে বসতে চান — ‘ম্যানগ্রোভ আইল্যান্ড’ হতে পারে আপনার আদর্শ সঙ্গী। পুরো সুবাসটা একলাইনে ব্যাখ্যা’র (ব্যর্থ)চেষ্টা করি যদি, তাহলে শুরুতে Salty Limestone, মাঝে Mint based Floral আর শেষে Smoky Damp Woody ভাব খুঁজে পাবেন কয়েক ঘন্টার ব্যবধানে।
| বইয়ের নাম | আতর : ম্যানগ্রোভ আইল্যান্ড |
| ব্র্যান্ড | Afdal |
| বিভাগ | অর্গানিক আতর |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।