পরিমাণ : ৬ গ্রাম
শীতের কথা মনে করিয়ে দেয় যেই ফুল, তার নাম শিউলি। আমরা বলতাম শেফালি ফুল। বার্ষিক পরীক্ষার পর স্কুল একমাসের বন্ধ দিতো যখন, সেই ডিসেম্বর মাসে গ্রামে বেড়াতে যেতাম কয়েকদিনের জন্য। নানুর হাতের ছিতরুটি দিয়ে ডিমভাজা খাবো বলে।
ভোরসকালে খেজুরের রস খাওয়ার পরে হিহি করে কাপতাম আর ঘরের বাইরে যেতে মন আঁকুপাঁকু করত। আম্মা ইয়া মোটা জাম্পার পড়ায়ে দিত, “যা এবার মাটি পারায়ে আয় কিছুক্ষণ”! তখন কুয়াশাভেজা ঘাস পেরিয়ে যেতাম ফুলের গাছগুলার ওখানে। সাদা ছয়টা পাপড়ি আর মাঝখানে লালফুটকি দিয়ে কত অজস্র ফুল পড়ে থাকত! আচ্ছন্ন করা বাসনা বেড়ুতো সেখান থেকে।
“পারিজাত” হলো সেই শিউলি ফুল থেকে বানানো অর্গানিক আত্তার। আপ্রাণ চেষ্টা করা হয়েছে এতে কোন রাসায়নিকের স্পর্শ না রাখার.. যেন ঘ্রাণ নেওয়ামাত্র যেকেউ তাদের ছেলেবেলাকে ফিরে পায় মগজের স্মৃতিজাগানিয়া অংশে!
আমরা সুদৃশ্য বক্সে নিজস্ব বোতলে দিয়েছি পারিজাত আত্তারটি, যেন নিজে ব্যবহার কিংবা অন্যকে উপহার – দুইকাজেই লাগানো যায়।
| বইয়ের নাম | আতর : পারিজাত |
| ব্র্যান্ড | Afdal |
| বিভাগ | অর্গানিক আতর |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।