ক'দিন থেকে একটানা বৃষ্টি।
বৃষ্টি তো বৃষ্টি।
সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই। ঝরছে তো ঝরছেই। বৃষ্টির পানিতে ভরে গেছে চারপাশ।
পুকুর-ডোবা, খাল-বিল থই থই করছে।
গতকালও বৃষ্টি ছিল।
তবুও স্কুল মাফ ছিল না।
ছাতা নেই। কি আর করা। ঘরের পেছন থেকে ইয়া বড় এক মানকচুর পাতা কেটে দিলেন মা। বললেন, এটা মাথায় দিয়ে স্কুলে যাও। মায়ের নির্দেশ বলে কথা। বাধ্য ছেলের মতো মাহবুব পাতাটি মাথায় দিয়ে বোগলে বইপত্র চেপে ধরে স্কুলে রওনা দিলো।