বিচিত্র প্রবন্ধ' সংকলন গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)-এর কিছু সবিশেষ প্রবন্ধ স্থান পেয়েছে। রবীন্দ্রনাথ মূলত কবি। এই কাব্যিক সত্তা তাঁর পুরো সৃজন-স্বত্ব জুড়ে। রবীন্দ্রনাথ নিজেও বহুবার এই পরিচয়ে তৃপ্ত হয়েছেন। তিনি জন্মরোমান্টিক বলেও নিজেকে চিহ্নিত করেন। এর ফলেই বিশ্বমানবতার স্বপ্ন, কল্পনা, সৌন্দর্যবোধ, প্রকৃতি, অধ্যাত্মবোধ- সর্বোপরি শিল্প-সৃষ্টির এক মহান রূপকাররূপেই তাঁর আবির্ভাব। এর মধ্যে প্রবন্ধের প্রকৃষ্টরূপে বন্ধনের রূপরীতি অনেকটাই মিলিয়ে নিতে অপারগ। বস্তুতান্ত্রিক প্রত্যক্ষ জীবন প্রবৃত্তিই সধারণত প্রবন্ধের অন্বয় ও অন্বিষ্টরূপে সার্থকতা পায়।