নিরীক্ষাধর্মী কবিতা লেখার চেষ্টায় কবিতাগুলো কেমন ছন্নছাড়া, বিক্ষিপ্ত। নিজের ভাষা, বোধ থেকে বের হয়ে এসে প্যাটার্ন ভেঙে ফেলার চেষ্টায় রচিত এ গ্রন্থের কবিতাগুলো। জানি না কেমন হয়েছে? চেষ্টা করেছি নিজেকে নতুন করে আবিষ্কার করতে নতুন কবিতার মাধ্যমে। যে কিশোর এক যুগ আগুনে পুড়েছে তার নিজস্ব ভাষা অনুসন্ধান করতে। পথে পথে ঘুরেছে। খাবারের অভাবে পার করেছে মধ্যদুপুর। কবিতার ভাষা খুঁজে নিতে আত্মাহুতি দিয়েছে সব অধিকার। খুঁজে নিতে চেয়েছে নতুন ভাষার নতুন কবিতা। হয়েছে পরাজিত, আহত, অভিমানে জর্জরিত। ‘বিক্ষিপ্ত’ তারই ভিন্ন ভাষার কবিতা, ভিন্ন বোধের।
কেমন হয়েছে তা বিচারের দায় সম্পূর্ণরূপে পাঠকের ওপর।