বিয়ের কনের ছোটবেলাকার ভিডিও ক্লিপ চলছে। হলের টেবিলগুলো ঘিরে বসা সুসজ্জিত অতিথিদের চোখ প্রজেক্টরের বিশাল পর্দায়। গভীর মমতায় বেহালায় সিম্ফনি তুলছে কোনো ওস্তাদি হাত। ছয় কি সাত বয়সের ছবি, কী মিষ্টি দেখতে ছিল মেয়েটা, হলুদ ফ্রক পরে যেন একটা সদ্য ফোটা ড্যান্ডেলিওনের ফুল। তার এখন বিয়ে হচ্ছে! (ভালোই, শুকিয়ে রোয়া ওড়ানো শুরু করার আগেই হচ্ছে)।
ভিডিওর ফ্ল্যাশব্যাক – ব্যাকইয়ার্ডে বাবার সঙ্গে ফ্রিজবি খেলছে মেয়ে, রোলার স্কেটিং চড়ে রাস্তা দাবড়াচ্ছে, মায়ের গলা জড়িয়ে সমাবর্তনের স্থিরচিত্র — সবই সুখস্মৃতি!
নতুন জীবন শুরু করবে মেয়ে অথবা করে ফেলেছে, আনুষ্ঠানিকতা। এ কেবল
টেবিলে ওয়াইন সার্ভ করার সময় নিধি দেখে বাবার ঈষৎ কুঞ্চিত গাল বেয়ে অশ্রুধারা। কনের মা স্বামীকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলছে ওহ্, 'জর্জ! শি ইজ আওয়ার বেবি।'