বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
মানিক, আকাশ ও তুহিন তিন বন্ধু। কলেজের ছুটিতে ঘুরতে যায় চট্টগ্রামে। পথে যেতে যেতে ওরা বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়। কক্সবাজারে ঘুরতে এসে নির্জন দ্বীপে ওরা জলদস্যুদের হাতে পড়ে। সেখান থেকে আবারও তারা অন্য একজন মুখোশধারী ডাকাত দ্বারা কিডন্যাপ হয়। কে এই ডাকাত? ওরা কী পারবে এই ডাকাতের হাত থেকে বেঁচে ফিরে আসতে? কমেডি, প্রেম, রহস্য আর দুঃসাহসী উদ্ধার অভিযান নিয়ে রুদ্ধশ্বাস কিশোর উপন্যাস 'বন্ধুত্ব ও একটি নির্জন দ্বীপ'।