প্রিয় নবীজি ﷺ-এর জীবন ও সৌন্দর্যের এক অনন্য পরিচয়
নবীজি ﷺ-কে আমরা ভালোবাসি। কিন্তু আমাদের শিশুরা তাঁকে কতটা চেনে? তাঁর নাম শুনে দরুদ পড়ার পাশাপাশি তারা কি জানে, তিনি কেমন করে কথা বলতেন, কীভাবে হাঁটতেন, কীভাবে হাসতেন? কী পোশাক পরতেন, কী খাবার পছন্দ করতেন, ছোটদের সঙ্গে কেমন আচরণ করতেন? সীরাতের বড় বড় ঘটনার পাশাপাশি তাঁর দৈনন্দিন জীবনের এসব ছোট ছোট পরিচয়ও শিশুর মনে গভীর ভালোবাসা জাগাতে পারে।
‘ছোটদের শামায়িল’ সেই পরিচয়কে শিশু-কিশোরদের কাছে সহজ ও হৃদয়গ্রাহী করে পৌঁছে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস। এখানে নবীজি ﷺ-এর পবিত্র দৈহিক গড়ন ও সৌন্দর্যের বর্ণনা থেকে শুরু করে পোশাক, খাবার, পানাহার, হাঁটা-বসা, ঘুম, কথাবার্তা, হাসি-কৌতুক, ইবাদাত, মানুষের সঙ্গে ব্যবহার এবং চারিত্রিক সৌন্দর্যের নানা দিক তুলে ধরা হয়েছে। পাঠক জানতে পারবে, তাঁর সাধারণ জীবনযাপনের মধ্যেও কত গভীর শিক্ষা ও অনুকরণীয় আদর্শ রয়েছে।